ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ডিজিটাল নিরাপত্তা আইনে ভূয়া সাংবাদিক গ্রেফতার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৫-৩-২০২২ বিকাল ৬:০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানিকগঞ্জের সিংগাইরে মোস্তাফিজুর রহমান খান মুকুল(৩৫) নামের এক ভূয়া সাংবাদিক গ্রেফতার হয়েছে। সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ’র দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মুকুল ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামের মৃত জামান মাদবরের পুত্র। সে নিজেকে আইপি টিভির প্রতিনিধি ও নিবন্ধনবিহীন নাম সর্বস্ব অনলাইন পোর্টাল সত্য প্রকাশের পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক মাসুম বাদশাহ’র বিরুদ্ধে তার ফেসবুক আইডি  “মো. মোস্তাফিজুর রহমান খান মুকুল ” থেকে বিভিন্ন সময় অপমানজনক , আপত্তিকর ও ছবি বিকৃিত করে মিথ্যা-বানোয়াট প্রচারণা চালিয়ে আসছিল। একই পোস্ট তার নিবন্ধনবিহীন সত্য প্রকাশেও শেয়ার করে।  এতে মাসুম বাদশাহ’র  সামাজিক মর্যাদা ক্ষুন্ন হলে তিনি থানায় মামলা দায়ের করেন।  গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলার ফোর্ডনগর গ্রামের জনৈক রনির কাছ থেকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভূক্তভোগী রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এদিকে, সাংবাদিক নামধারী মুকুল গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার শাস্তির দাবীতে ঝড় ওঠেছে। মামলার বাদী ও থানা পুলিশকে হয়রানির শিকার ভুক্তভোগীরা জানিয়েছেন সাধুবাদ। গ্রেফতাকৃত মুকুল ইতিপূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারার মামলায় হাজত বাস করেছে। বর্তমানে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ।
ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া বলেন, মুকুলের নিজস্ব কোন পেশা নেই। সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময় ফেসবুকে নেতিবাচক পোস্ট দিয়ে লোকজনকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আসছিল । তাকে গ্রেফতার করায় থানা-পুলিশকে ধন্যবাদ জানান চেয়ারম্যান।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আবু হানিফ বলেন, গ্রেফতারকৃত মুকুলের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত