গজারিয়ার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর সুবর্ণজয়ন্তী উৎসব-২০২২ পালন
আজ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর সুবর্ণজয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ -৩ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রফেসর প্রফেসর ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক এন ডি সি, এ এফডব্লিউসি, পি এস সি এমফিল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিরুল ইসলাম শিকদার, গজারিয়া উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খান তোতা ( সিআইপি ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয় এর উপ-সচিব মুহাম্মদ মাহবুবুলহক, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল হাছান ফরাজী সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান