ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে ট্রাক্টর উল্টে খালে, নিহত ২


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ১২:৫৭
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছে। শুক্রবার রাতের কোন একসময়  হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মোঃ রুস্তম (২১) এবং শালেপুর চরফদ্রাশন,  ফরিদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে
মোঃ আশাফুল (২০)। 
 
স্থানীয়রা জানান, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায়,  সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে আছে। শুক্রবার রাতের কোন একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরসহ সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। ট্রাক্টরসহ লাশ চাপা পড়ে আছে।
 
আজিমনগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আমার ইউনিয়নে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।  আমি রাস্তায় আছি, স্পটে যাচ্ছি। 
 
স্থানীয় এনায়েতপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন বলেন, আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায়,  সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে আছে। নিহত দুজনের মধ্যে এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মোঃ রুস্তম (২১) এবং শালেপুর চরফদ্রাশন,  ফরিদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে
মোঃ আশাফুল (২০)।  রাতের কোন একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরসহ সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে।  দুজন মারা গেছেন। নিহত রুস্তম আমাদের এনায়েতপুর গ্রামের। 
 
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকার সোয়াখা খালে ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে ।  তদন্ত ওসি মোঃ তৌহিদুল ইসলামকে চরাঞ্চলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ