ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নামেই ভাইরাল বোল্টের যমজ পুত্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৫:২৪

এতদিন গতির ঝড় তুলে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। এবার খোদ নিজেই চমকালেন উসাইন বোল্ট। তার ঘরে এসেছে নতুন অতিথি। একজন নয়, দুজন। যমজ পুত্র সন্তানের বাবা হলেন সর্বকালের সেরা এই দ্রুততম মানব। রোববার স্ত্রী কাসি বেনেট সোশাল মিডিয়ায় সুখবরটা দিলেন। ছবি পোস্ট করে সন্তানদের নাম জানাতেই রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

জ্যামাইকান এই গতিমানব তার সন্তানদের নামও রাখলেন অভিনব। একজনের নাম ‘থান্ডার বোল্ট’ অন্যজন ‘সেন্ট লিয়ো বোল্ট’। বাবা দিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই আমাদের এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে ভালবাসি তোমাকে।’

থান্ডার মানে মেঘের গর্জন আর লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এমন নাম দেখে মজা পেলেন বোল্টের ভক্তরা। একজন লিখেছেন, ‘লাইটনিং আর থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে যাচ্ছে?’ আবার আরেকজন লিখল, ‘আপনার নাম বোল্ট আর আপনি বিশ্বের দ্রুততম মানব। এমন নামই তো আপনার পুত্রদের জন্য মানানসই।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড