বিশেষ সতর্কতা
যশোরে নারীদের তত্ত্বাবধানে তরুণীদের জন্য কোয়ারেন্টাইন কেন্দ্র চালু
যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে ফেরা তরুণীদের জন্যে নারীদের তত্ত্বাবধানে নতুন একটি কোয়ারেন্টাইন কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী অবস্থান করছেন। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের ঘটনায় যশোরে এই বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে ভারত থেকে ফিরে এক তরুণী খুলনা নগরীর পিটিআই ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলার মহিলা হোস্টেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৪ মে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী। এরপর তিনি গত ১৭ মে খুলনা সদর থানায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যশোর জেলা প্রশাসন নারীদের তত্ত্বাবধানে এই কোয়ারেন্টাইন কেন্দ্র খুলেছে। যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি থেকে ওই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ওই কেন্দ্রের ভেতরে পুরুষের প্রবেশ নিষেধ। শুধুমাত্র নারীদের জন্য কেন্দ্রটি খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, খুলনায় কোয়ারেন্টাইনে থাকা তরুণী ধর্ষণের অভিযোগের পর আমরা বিশেষ সর্তকতা নিয়েছি। ভারত থেকে ফেরা একক নারীদের (সিঙ্গেল লেডি) জন্য জয়তী সোসাইটির বিশেষ কোয়ারেনটাইন কেন্দ্র খোলা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সবকিছুই নারীদের তত্ত্বাবধানে চলছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু
গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা
শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান বিচারপতি জাফর আহমেদের
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ
ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার
কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন
শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী
মেহেরপুরে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’
রাজশাহীতে ছেলের করা মুগুরের আঘাতে স্কুলশিক্ষক নিহত
Link Copied