ইংল্যান্ডকে হারাতে বাংলাদেশের চাই ২৩৫ রান
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩৪/৬ (বিমাউন্ট ৩৩, স্কিভার ৪০, অ্যামি ৩১, ডাঙ্কলি ৬৭; সালমা খাতুন ৪৬-২)
চলতি নারী বিশ্বকাপে বাংলাদেশ দল নিজেদের বোলিং দিয়ে নজর কেড়েছে বেশ। কুড়িয়েছে প্রতিপক্ষের প্রশংসাও। আজ ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের বোলিংয়ের শুরুটা দারুণই ছিল নিগার সুলতানার দলের। তবে শেষের দিকের দারুণ ব্যাটিংয়ে তা সামলেছে ইংলিশরা। তাতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়িয়েছে ২৩৫ রানের।
ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ প্রথম সাফল্যটা পায় পঞ্চম ওভারে। জাহানারা আলমের শিকার হয়ে ফেরেন ড্যানি হোয়াইট। ১৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অষ্টম ওভারে হিদার নাইটকে হারিয়ে পরের ধাক্কাটা খায় দলটি। এবার সালমা খাতুন মাতেন উইকেটের উল্লাসে।
ওপেনার ট্যামি বিমাউন্ট চারে নামা ব্যাটার ন্যাট স্কিভারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৮৬ রানে তিনি ফেরেন রিতু মনির শিকার বনে। ফেরার আগে তিনি খেলেন ৬৯ বলে ৩৩ রানের ইনিংস।
তার বিদায়ের এক ওভার পর ফাহিমা খাতুনের শিকার বনে যান স্কিভার, দলীয় ৯৬ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৪০ রান নিয়ে। তাদের বিদায়ের পর পঞ্চম উইকেট জুটিতে অ্যামি জোন্সকে সঙ্গে নিয়ে সোফিয়া ডাঙ্কলি ইংল্যান্ডকে ফেরান লড়াইয়ের কক্ষপথে। তাদের ৭২ রানের জুটি ভাঙেন লতা মণ্ডল, সালমার হাতে ক্যাচ বানিয়ে অ্যামিকে তিনি ফেরান ৩১ রানে।
তবে অ্যামির বিদায়ের পরও লড়ে যাচ্ছিলেন ডাঙ্কলি। দলীয় ২১১ রানে যখন তিনি সালমার শিকার বনে ফিরলেন, ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াকু পুঁজি এনে দেওয়া হয়ে যায় তার। এরপর ক্যাথেরিন ব্রান্ট ও সোফি একলস্টোনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ২৩৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ২৩৫ রানের।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম