জীবননগরে জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামস্থ জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৪ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হলো।
মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর দুপুর পর্যন্ত বিভিন্ন খেলাধুলা , সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, উথলী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) মাহাতাব উদ্দিন বিশ্বাস, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সেনেরহুদা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হেলা, ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ জুয়েল, পরিচালনা পর্ষদের সদস্য বশিয়ার, নাজিম উদ্দিন, হাজেরা খাতুন। সাংবাদিক এম.এ.আর.নয়ন, হাসান লিয়ন, মনিরুল ইসলাম, এম.এইচ.সম্রাট সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহ-সুপারিন্টেন্ডেন্ট ফয়জুল আহমাদ ও শিক্ষক মাওলানা মহিউদ্দীন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied