ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে : বিজিএমইএ সভাপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ১:২৩

বিশ্ববাজারে দেশের পোশাকখাতের অবস্থান টেকসই করতে দেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। 
তিনি আজ শনিবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরের প্রিয়াংকা শ্যুটিং স্পটে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউ টিএফ)  আয়োজিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির  বক্তব্যে এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, দেশের পোশাক খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওয়াশিং খাত। বর্তমানে একখাত আগের চেয়ে আরো অনেক ভালো করছে। 
তিনি আরো বলেন, এখন আর বিদেশ থেকে টেকনোলজিস্ট আনতে হয় না। বিভিন্ন পোশাক কারখানায় আমাদের টেকনোলজিস্টরা সুনামের সাথে কাজ করছে। এতে করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

২০২৩ সালের মধ্যে পোশাক খাত রপ্তানিতে ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছি। এক্ষেত্রে আমাদের ওয়াশিং টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  
বার্ষিক সাধারন সভা ও ওয়াশিং টেকনোলজিস্টদের মিলন মেলা-২০২২ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিডব্লিউ টিএফ' র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান, বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিনুজ্জামান শিশির-সহ পোশাক শিল্প সেক্টরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি আয়োজনে প্লাটিনিয়াম স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করে ডেনিম সলিউশন লিমিটেড।

এমএসএম / এমএসএম

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে