কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমাবেশ
চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে ইতিহাস বিকৃতিকারী ও স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশ ও গণজামায়েত করে আওয়ামী লীগ।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আগেও ইতিহাস বিকৃত করেছে, এখনও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন।
এ সময় নেতারা বলেন, ইতিহাস বিকৃতিকারীদের কোন ছাড় দেওয়া হবে না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া চট্টগ্রামের বহদ্দারহাট মোড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখনও রাজপথে ছিল। এখনও রাজপথে আছে আওয়ামী লীগ। রাজপথ সব সময় আওয়ামী লীগের দখলে ছিল। ইতিহাস বিকৃতিকারীরা যেন ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান