এ আর রহমানের কনসার্ট দেখতে লাগবে ১০ হাজার টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে বেশির ভাগই স্থগিত করতে হয়। করোনার প্রকোপ কমে আসায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে তারা।
যেখানে গাইবেন ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুরে হবে এই কনসার্ট। এই অনুষ্ঠানের জন্য তিন ক্যাটাগরিতে ছাড়া হয়েছে টিকিট।
মাঠের ভেতরে থাকা দর্শকদের রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে কনসার্ট দেখতে লাগবে ১০ হাজার টাকা। মাঠেই গোল্ড ক্যাটাগরিতে দেখতে ৫ হাজার টাকা লাগবে। এছাড়া ক্লাব হাউজে ব্রোঞ্জ ক্যাটাগরির দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা।
টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে। কনসার্টের দিন ও এর আগের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এ আর রহমানের সঙ্গে কনসার্টে গাইবেন মমতাজ ও মাইলস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম