ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অতিরিক্ত আমের চাপে

সাপাহারে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৬:১০

ইতোমধ্যে সারাদেশে আমের রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা। এছাড়াও দেশের সর্ববৃহৎ আমের মোকামও এই উপজেলায়। এর ফলস্বরূপ চলতি মৌসুমে পরিপক্ক আম বিক্রি করতে বিভিন্ন এলাকা থেকে আমচাষিরা এই মোকামে আসেন। বিস্তর এলাকাজুড়ে বসে আমের বাজার। বাইরে থেকে আম ক্রয়ের জন্য ব্যাপারীদের আনাগোনা শুরু হয় এই মধু মাসে।

সোমবার (২১ জুন) সকাল থেকে সাপাহারের আম বাজার ছাড়িয়ে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। উপজেলার জয়পুর হতে পত্নীতলা উপজেলার দিবর এলাকা পর্যন্ত আম বিক্রয়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন অপেক্ষারত দেখা গেছে। এই বছরে সবচেয়ে বেশি আম আমদানি হয়েছে এই দিনে।

স্থানীয় আমচাষিরা বলছেন, এই অঞ্চলের সেরা আম আম্রপালী বাজারে আসার কারণে আমদানি বেড়েছে। যেভাবে আমের উৎপাদন বেড়েছে সেভাবে বাড়েনি আমের চাহিদা। ফলে আমদানি বাড়লেও আমের সন্তোষজনক দাম নেইবাজারে। সে কারণে আমের সঠিক মূল্য না পেয়ে অসন্তোষ প্রকাশ করছেন আমচাষিরা।

জাত অনুপাতে প্রতিমণ আম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। করোনার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন চলছে। ফলে বাইরের অঞ্চলে আমের চাহিদা অনেকটাই কম। এতে আমের বাজারমূল্য কম যাচ্ছে বলে জানান আমের ব্যাপারীরা।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মজিবুর রহমান এ প্রতিনিধিকে জানান, এ পর্যন্ত আমের বাজারমূল্য ভালো আছে। এ ধারা অব্যাহত থাকলে আমচাষিরা লাভবান হবেন। এছাড়াও আমরা সাপাহারের আম বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছি। বাজারে অন্যান্য জাতের আম প্রায় শেষের পথে। এই মুহূর্তে আম্রপালীর ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি