ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হরতালের প্রভাব নেই ব্যাংকপাড়ায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১১:১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনো প্রভাব নেই রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায়। অন্য দিনের মতোই এ এলাকায় যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ডিএমপির মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম বজলুর র‌শিদ জানান, মতিঝিল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

হারুনুর রশিদ নামে এক ব্যাংক কর্মকর্তা জানান, হরতালের কথা শুনছি, কোনো সমস্যা হয়নি। আমি খিলগাঁও এলাকায় থেকে রিকশায় এসেছি। যানজটে পড়িনি, পিকেটিংও দেখিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট। তাদের অবস্থান কর্মসূচির কারণে পল্টন ও শাহবাগ মোড়সহ কিছু জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে