শেকৃবিতে বরাদ্দকৃত খাবারে শিক্ষকদের ভোজ, ক্ষুদ্ধ শিক্ষার্থীরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে দেয়া খাবার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার ছাত্রনেতাদের প্রতি হলে ১৫০-২০০ প্যাকেট ফ্রি দেয়া, সাবেক হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের খাবার দেয়ার কারণে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে শেকৃবি হল প্রশাসনের বিরুদ্ধে। এছাড়াও সকল আবাসিক শিক্ষার্থীর চেয়েও বেশি খাবার রান্না করেও অনেক শিক্ষার্থীকে টোকেন না দিয়ে ফেরত দেয়ার অভিযোগ উঠেছে।
এক শিক্ষার্থীর অভিযোগ, আমার সমস্যা থাকার কারণে সন্ধ্যার দিকে টিকিট কাটতে গেলে প্রভোস্ট স্যার বলেন, টিকিট শেষ হয়ে গেছে। তাহলে সকল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবারের চেয়েও অতিরিক্ত খাবার ছিল, এত খবার গেল কোথায়?
পিকআপে করে ছাত্রদের জন্য বরাদ্দকৃত খাবার কোথায় নিয়ে যাওয়া হয়েছে- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক কামলউদ্দিন আহমেদ বলেন, ছাত্রনেতাদের প্রতি হল থেকে ১৫০-২০০ প্যাকেট দেয়া হয়। এছাড়াও হলের সাবেক প্রভোস্ট, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হল থেকে খাবার দেয়া হয়। এটা অনেক আগে থেকে হয়ে আসছে।
শিক্ষার্থীরা বলছেন, আমাদের টাকায় অতিরিক্ত খাবার বানিয়ে আমাদের নিম্নমানের খাবার পরিবেশন করে তারা কেন ফ্রি খাবে? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের গ্রুপে ক্ষুদ্ধ হয়ে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন শিক্ষার্থীরা।
শেখ হাসিনা হলের এক শিক্ষার্থীর অভিযোগ, ‘খাইতে বসে দেখি খাসির মাংস গন্ধ হয়ে গেছে। অনেক হলেই সবজি দিছে, আমাদের হলে দেয়নি। কমলা দেয়নি অথচ আমরাও তো সবার সমান টাকাই দেই।’
আরেক শিক্ষার্থীর অভিযোগ, সমস্যা নিয়ে ফোন করলে ধরে না, যদিওবা ধরে, তারা বলে তাদের পার্সোনাল লাইফ আছে, সারাদিন তারা ফোন নিয়ে বসে থাকবে না।
শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, প্রতি প্যাকেট খাবারের মূল্য ৩৭৫ টাকা করে রাখা হলেও এর বাজারমূল্য ২০০ টাকার বেশি হবে না, যা বরাদ্দকৃত খাবারের মূল্য থেকে ১৭৫ টাকা কম।
নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্টকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি মন্তব্য করবেন না বলে জানান।
এমএসএম / জামান
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা