ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন : এক লাখ টাকা জরিমানা


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৬:১৫

সোমবার (২১ জুন) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা বৃহৎ বালু-পাথর মহাল যাদুকাটা নদীর লাউড়ের গড় অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, যাদুকাটা বালু-পাথর মহাল-১ সরকার লিজ দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কিছু লোক নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে।

তিনি আরো বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। নৌকায় থাকা অবৈধ বালু-পাথর উত্তোলনকারী বিশ্বম্ভরপুর উপজেলার শাহাবুদ্দিন ও তাহিরপুর উপজেলার আবু সালেককে এ জরিমানা করা হয়েছে।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন