হরতালেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিনেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (২৮ মার্চ) লেনদেনের দেড় ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনে ছিল ধীরগতি।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকার ১৫৩টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৩৪ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৫৬৯ টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৭৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ