মেসি-ডি মারিয়ারা চাইলেও অবসর কোচের হাতে!
আর্জেন্টিনা জাতীয় দলের প্রাণ ভোমরাই হয়ে উঠেছেন আনহেল ডি মারিয়া। এই ফুটবলারের পা থেকেই এসেছে কোপা আমেরিকা জয়ের স্বপ্নপূরণের গোল। যতক্ষণ মাঠে থাকছেন, ডি মারিয়া নিজের সবটুকু উজার করে দিচ্ছেন আলবিসেলেস্তেদের জন্য।
সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়। এটিই কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ঘরের মাঠে শেষ ম্যাচ। এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ইঙ্গিত দেন মারিয়া। তবে মেসি-ডি মারিয়ারা চাইলেও অবসর নিতে পারবেন না, এমন কথাই যেন জানালেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনির।
এই কোচের হাত ধরেই ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার দেখা পায় আর্জেন্টিনা। দেশটির সমর্থকরা আগামী বিশ্বকাপেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন তাকে ঘিরে। নিজের প্রিয় শিষ্য ডি মারিয়াকে সেখানে বড্ড প্রয়োজন। এরপরের সিদ্ধান্তটাও নিতে চান স্ক্যালোনিই।
তিনি বলেছেন, ‘আমি পোস্টটি দেখিনি কিন্তু বুঝতে পারছি এটা এই দলকে নিয়েই ছিল, আমি কল্পনা করতে পারি। কিছুদিন আগে তার সঙ্গে কথা হয়েছে। বলেছি, এটা কোচের সিদ্ধান্ত (খেলা থেকে অবসর), তাদের না। একটা বয়সে এমন হয়, অনেক ম্যাচ খেলার পর, আমি কল্পনা করতে পারি এটা কঠিন।’
ভেনেজুয়েলার বিপক্ষে ডি মারিয়ার পারফরম্যান্সে মুগ্ধ এই কোচ, ‘আমি আশা করি সে এটা এই বছর নিয়ে বলেছে। আমি জানি না তার মাথায় কী চলছে। যদি এটাই শেষ হয়, তাহলে এর চেয়ে ভালো হতে পারে না। এটা স্বপ্নের মতো। সে নিজের চেষ্টা করেছে, এটা অন্য কারো পক্ষে করা কঠিন। সে শুধু খেলেই না, তার গোল আছে, অ্যাসিস্ট করেছে এরপর পুরো স্টেডিয়ামের কাছ থেকে অভিবাদন পেয়েছে।’
এর আগে ভেনেজুয়েলা ম্যাচের পর ইনস্টাগ্রামে ডি মারিয়া লেখেন, ‘নিশ্চিতভাবেই আর্জেন্টিনার মাটিতে এটা আমার শেষ ম্যাচ।’ এখন দেখার বিষয় সত্যিই এই তারকা অবসর নেন কি না!
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম