পিরোজপুরে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন, পিরোজপুর অঞ্চল।
ক্লাব সহায়ক অমিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবু রায়হান, প্রকল্প সমন্বয়কারী, উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প। অনুষ্ঠানে পিরোজপুর উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য সহ অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে উদ্দীপনের এই আয়োজন প্রশংসার দাবিদার, এবং উদ্দীপন সমাজের শিশু ও যুবদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কাজ করছে। দিনব্যাপী অনুষ্ঠানে পুরস্কার বিতরনী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদ্দীপন শিশু যুব ক্লাবের সদস্যবৃন্দ ও ফোক সং গ্রুপের সদস্যরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত