ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে গাঁজা চাষী র‍্যাব-১৪ এর হাতে আটক


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৫:২৩

ময়মনসিংহে আখ ও পুঁইশাক সহ অন্যান্য সবজি চাষ করার পাশাপাশি অত্যন্ত গোপনীয় ভাবে সেই ক্ষেতেই চাষ করতেন গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি তার। জানা গেছে, মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাঁজা চাষ৷ চতুর গাঁজা চাষী কামরুল ইসলাম (৪০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি তাজা গাঁজা গাছ।  সোমবার (২৮ মার্চ ২০২২) তারিখ সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে। সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪’র একটি দল। এ সময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত