জুড়ীর ইতিহাসে প্রথম নারী ইউএনওর দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইতিহাসে প্রথম নারী ইউএনওর দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সোনিয়া সুলতানা জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জননী। দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
Link Copied