ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রোনালদো বললেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১১:২৮

দলের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সুতোয়। প্লে অফ ফাইনালটা হেরে বসলে বিশ্বকাপে খেলা হবে না পর্তুগালের। সেটা হলে সম্ভাব্য ‘শেষ’ বিশ্বকাপটাও খেলা হবে না ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে পর্তুগালের এই মহারণের আগে দলনেতা রোনালদো অবশ্য বেশ আত্মবিশ্বাসী। রীতিমতো ঘোষণাই দিয়ে বসলেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।

বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগাল রীতিমতো হতাশার একটা সময়ই কাটিয়েছে। সার্বিয়ার হাতে গ্রুপের শ্রেষ্ঠত্ব তুলে দিয়ে এখন তাদের খেলতে হচ্ছে বিশ্বকাপের প্লে অফ ফাইনালে।  

তবে এখানে ফের্নান্দো সান্তোসের দল অবশ্য শুরুটা করেছে ভালো। সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ককে। ফাইনালে ইতালির সঙ্গেই দেখা হওয়ার কথা ছিল। তবে ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করা উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এখন ফাইনালে খেলবে পর্তুগাল। 

ইতালি যে অঘটনের শিকার বনেছে, সে অঘটন যে নিজেদের সঙ্গে ঘটবে না, সে বিষয়ে রোনালদো বেশ আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না।’
ইতালির বিদায়ে যে অবাক হয়েছিলেন, সে বিষয়েও খোলাখুলিই বললেন পর্তুগাল অধিনায়ক, ‘আমরা অবাকই হয়ে গিয়েছিলাম। উত্তর মেসিডোনিয়া অনেক ম্যাচেই চমকে দিয়েছে।’ 

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে পর্তুগাল মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়ার। এই ম্যাচেও ইতালি ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না মেসিডোনিয়ানরা, অভিমত রোনালদোর। বললেন, ‘আমার মনে হয় না কাল আমাদের তারা চমকে দিতে পারবে। পর্তুগাল তাদের চেয়ে ভালো খেলবে, বিশ্বকাপেও জায়গা করে নেবে।’

তবে একটু এদিক ওদিক হলেই যে বিশ্বকাপের আশা শেষ হয়ে যাবে, সে বিষয়েও ভুলে যাচ্ছে না পর্তুগাল। রোনালদোর কথা, ‘আমরা জানি যদি আমরা জিতি তাহলে বিশ্বকাপে খেলব। নাহলে আমরা বিদায় নেব।’

এমন মুহূর্তে দলে ইতিবাচকতা আনাকে ‘দায়িত্ব’ বলে আখ্যা দিলেন রোনালদো। বললেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ইতিবাচক হওয়া আর ম্যাচটা জেতা। আমি দেখছি আমাদের সবাই বেশ তৈরি, আর কাল নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে