এখানে খেলা অমানবিক, বলছেন ব্রাজিল কোচ
দল বিশ্বকাপে পৌঁছে গেছে। দক্ষিণ আমেরিকান বাছাইয়েও আছে সবার উপরে। বলিভিয়ার বিপক্ষে জয়ে নিশ্চিত হয়ে যাবে শীর্ষস্থান। কিন্তু ব্রাজিলের ম্যাচটা যে ভীষণ কঠিন। লা প্লাজে সমুদ্র পিষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উপরে খেলতে হবে সেলেসাওদের।
এই ম্যাচে নিজেদের কৌশলে বদলে আনছেন দলটির কোচ তিতে। লা প্লাজের এই স্টেডিয়ামকে অমানবিক বলছেন তিনি। কিছুটা হলেও তাই রক্ষণাত্মক খেলতে দেখা যাবে নেইমার জুনিয়রদের। নিজেদের পরিকল্পনার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিতে।
তিনি বলেছেন, ‘আমাদের সবসময়ই একটা প্রত্যাশা থাকে, পরিস্থিতি যেমন প্রতিকূলই হোক না কেন। দল এতটা আক্রমণাত্মক থাকবে না শেষ কয়েক ম্যাচে যেমন ছিল কারণ এটা সম্ভব না। এটা অমানবিক, আক্রমণাত্মক খেলার কন্ডিশন এখানে নেই।’
কৌশল জানিয়ে তিতে বলেছেন, ‘এখানে আলাদা স্ট্র্যাটেজি আছে যেমন পজেশন ধরে রাখা। অবশ্যই, আপনি একই ভাবে চালিয়ে যেতে পারবেন না আমরা ঘরের মাঠে যেভাবে খেলি বা স্বাভাবিক কন্ডিশনে।’
কাতারের ২০২২ বিশ্বকাপ শেষে ব্রাজিলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিতে। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি কোচ হচ্ছেন ইংলিশ ক্লাব আর্সেনালের। এমন খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন তিতে। ক্ষমা চেয়েছেন আর্সেনালের বর্তমান কোচ মিকেল আর্তেতার কাছেও।
তিনি বলেছেন, ‘এই তথ্যের ব্যাপারে বলব, আমার অনুভূতি হচ্ছে দুঃখিত বোধ করছি। আমি কষ্ট পেয়েছি কারণ মানুষকে যে তথ্য দেওয়া হয়েছে সেটা মিথ্যা। আমি যাদের প্রতিনিধিত্ব করি এবং যারা আমার সাথে পরিচিত, নিশ্চিত থাকুন, কারণ আমার নৈতিকতা আছে, আমার পেশাদার কার্যকলাপের মূল্য আছে এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব সম্পর্কে জানি।’
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম