মসিকের উদ্যোগে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি চালু
নাগরিক স্বাস্থ্য উন্নয়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি চালু হয়েছে। জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসিফ হোসেন ডন। সিডিসি ও সেভ দ্যা চিল্ড্রেন এর সহযোগিতায় বাংলাদেশ নগর জনস্বাস্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৬ টি ভ্রাম্যমাণ দলের মাধ্যমে সিটির ১৫ টি ওয়ার্ডের বিভিন্ন স্পটে ২ মাসব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হবে। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসিফ হোসেন ডন বলেন, মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুরক্ষার চেষ্টা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। উচ্চ রক্তচাপ স্ক্রিনিং নগরবাসীর স্বাস্থ্যের অবস্থা নিরূপণে বিশেষ সহায়ক হবে। উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, সিডিসির ইউএস কনসালটেন্ট ও সেফটি নেটের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ হাসান আব্দুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied