শুধু সালাহকে পেতেই ৮ জনকে ছাড়তে রাজি বার্সেলোনা!
নতুন মৌসুম শুরু হতে এখনও বাকি বেশ কয়েক মাস। তবে এর মধ্যেই নিজেদের পরিকল্পনা প্রায় গুছিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়াতে লিভারপুল থেকে মিসরিয়ান জাদুকর মোহামেদ সালাহকে নিতে চাইছে তারা।
তবে এজন্য যে টাকার প্রয়োজন তা ব্যবস্থা করতে বর্তমান দলের ৮ জন খেলোয়াড়কে ছেড়ে দিতেও রাজি আছে কাতালান ক্লাবটি। সালাহকে না পেলে লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং চেলসির আন্দ্রেস ক্রিশ্চেনসেন ও সিজার আজপিলিকুয়েতাকে দলে চায় বার্সেলোনা।
দলবদলের বাজারে নিজেদের চাহিদা পূরণের জন্য গোলরক্ষক নেতো; ডিফেন্ডার সার্জি রবার্তো, ক্লেমেন্ত লংলে, স্যামুয়েল উমতিতি, অস্কার মিঙ্গুয়েজা; মিডফিল্ডার রিকি পুইগ; ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট ও লুক ডি ইয়ংকে বিক্রির জন্য ছেড়ে দিতে রাজি বারসা।
এ খবর জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। এই আটজনের মধ্যে রবার্তোর সঙ্গে চুক্তি নবায়নের কথাবার্তা বলেছে বার্সা কর্তৃপক্ষ। কিন্তু এখন সেই আলোচনা থমকে গেছে। তাই বার্সেলোনায় রবার্তোর ভবিষ্যতের ওপর বড় প্রশ্নবোধক পড়ে গেছে।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম