ধামরাই থানা বিএনপি'র সভাপতি তমিজ উদ্দিন সাধারন সম্পাদক শামছুল ইসলাম
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র ধামরাই থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) শরীফবাগ শরিফুনেছা মহিলা দাখিল মাদ্রাসার মাঠে এ সম্মেলন হয়।সম্মেলন বাংলাদেশ জাতীয়বাদী দল এর নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব তমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপি'র সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন এর উদ্বোধনায় প্রাধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে,আওয়ামী লীগ জোর দখল করে ক্ষমতায় রয়েছে। সামনে বৃহত্তর কর্মসূচি দিয়ে সরকার পতন করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আবু আশফাক ধামরাই উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন। এতে আলহাজ্ব তমিজ উদ্দিনকে সভাপতি ও শামছুল ইসলামকে সম্পাদক ঘোষণা করা হয়। ১০১ সদস্যদের পুর্ণাঙ্গ কমিটি ১মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় জেলা কমিটি।
আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগ বিএনপি'র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহম্মেদ টিটু,কেরানীগঞ্জ (দক্ষিণ) বিএনপি'র সভাপতি নিপুন রায় চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
Link Copied