সাড়ে তিন বছর পর ফিরেই ঝড়ো সেঞ্চুরি হেডের
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসার পাত্র বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটার ট্রাভিস হেড। কিন্তু রঙিন পোশাকে প্রায় সাড়ে তিন বছর আগেই নিজের জায়গা হারিয়েছেন তিনি। অবশেষে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই হাঁকালেন ঝড়ো সেঞ্চুরি।
ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শদের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস সূচনার দায়িত্ব বর্তেছে হেডের কাঁধে। এর আগে ২০১৮ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন হেড।
প্রায় সাড়ে তিন বছর পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করলেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অসিদের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১৭৩ রান।
উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও হেড মিলে মাত্র ১৪.৪ ওভারে যোগ করেন ১১০ রান। যেখানে ফিঞ্চের অবদান শুধু ৩৬ বলে ২৩ রান। পাকিস্তানি বোলারদের ওপর বাকি ঝড়টা তোলেন হেড।
মাত্র ৩২ বলে ফিফটি পেরুনোর পর সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ৭০ বল। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের এটিই দ্রুততম সেঞ্চুরি। অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। আউট হয়ে গেছেন ১২ চার ও ৩ ছয়ের মারে ১০১ রান করেছেন হেড।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম