ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সালাহর পেনাল্টি মিসে বিশ্বকাপে খেলা হলো না মিসরের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৫৬

প্রথম লেগ জিতে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছিল মিসর। তবে দ্বিতীয় লেগে আর সেনেগালের সঙ্গে পেরে উঠল না মোহামেদ সালাহর দল। আফ্রিকান অঞ্চলের প্লে অফের ফিরতি লেগে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে হেরেছে মিসর, সালাহ করেছেন পেনাল্টি মিস৷ তাতে ২০২২ বিশ্বকাপে আর খেলা হচ্ছে না দলটির। 

আফ্রিকান নেশন্স কাপ হোক কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, গোল করার চেয়ে গোল হজম না করাতেই যেন বেশি মনোযোগ ছিল মিসরের। তাতে ফলও মিলছিল। ৪ গোল করে আফ্রিকান নেশন্স কাপ ফাইনালে চলে গিয়েছিলেন সালাহরা৷ 

সে কৌশল আজও কাজে দিলে কাজটা বর্তে যেত সালাহদের৷ তবে তা আর হয়নি। ম্যাচের চতুর্থ মিনিটে মিসর রক্ষণের ভুলে হজম করে বসে গোল। তাতে প্রথম লেগে পাওয়া ১ গোলের সুবিধাটা উবে যায় দলটির। 

উজ্জীবিত সেনেগাল একের পর এক আক্রমণ শানিয়েছে এরপর। আর মিসর তা আটকে গেছে বারবার৷ নির্ধারিত সময় তো বটেই, অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি দলটি। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। 

সেখানে প্রথম শট নিতে গিয়ে মিস করে ক্রসবারে লাগায় সেনেগাল। এরপরই সালাহ করে বসেন পেনাল্টি মিস। মিসরের আশা ফিকে হয়ে যায় তার সঙ্গেই৷ পরের তিন শটে গোল পেয়েছে সেনেগাল। আর মিসরের দ্বিতীয় ও চতুর্থ পেনাল্টি মিস করে বসেন জিজু, মোহামেদ। অন্য দিকে প্রথমে সুযোগ হারানো সেনেগাল গোল করে পরের তিন শটে। 

তাতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট কাটে সেনেগাল। আর সালাহরা পোড়েন হতাশার আগুনে। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে