ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কাতার বিশ্বকাপে নেই নাইজেরিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৫৭

২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। শেষবার ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে খেলা হয়নি আফ্রিকান সুপার ইগলসের। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের মারপ্যাঁচে কাতার বিশ্বকাপে নাম তুলতে পারেনি নাইজেরিয়া। আগের লেগে ঘানার মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। আসন্ন বিশ্বকাপে নাইজেরিয়াকে দর্শক বানিয়ে কাতারের টিকিট নিশ্চিত করেছে ঘানা।

গত ২৬ মার্চ ঘানায় গোলশূন্য ড্র করে ফেরে নাইজেরিয়া। ফিরতি লেগে ঘরের মাঠের চাপটা ঠিকঠাক নিতে পারেনি তারা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই গোল হজম করে বসে। থমাস পার্তে দুর্দান্ত এক গোল করে এগিয়ে নেন ঘানাকে। যদিও গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে উইলিয়াম ট্রুস্ট একং গোল করে সমতায় ফেরান নাইজেরিয়াকে।

বিশ্বকাপের টিকিট পেতে এ ম্যাচটি যেকোনো মূল্যেই জিততে হত নাইজেরিয়াকে। ড্র করলেই অ্যাওয়ে গোলের সুবিধায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো ঘানার। সেই পথে হেঁটেই সফল তারা। এতে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করল ঘানা। এর আগে রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঘানাকে।

এদিকে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপে দেখা যাবে না নাইজেরিয়াকে। ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে আফ্রিকান সুপার ইগলস পড়েছিল আর্জেন্টিনার গ্রুপে। প্রতিবারই অবশ্য পরাজয় বরণ করতে হয় তাদের।

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য