ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ আটক ১


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১২:১৮
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দী ১নং পুরান ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে শিবচর থানার পুলিশ। আটক জালাল মোড়ল মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরান ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়কালে তাকে আটক করা হয়।
 
জানা যায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সেসব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল মোড়ল চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে। চোরাই তেল ক্রয় করার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
 
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদবরচর ইউনিয়নের পুরান ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত