উলিপুরের থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বিচিত্রা অনুষ্ঠান
কুড়িগ্রামের উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার থেতরাই ইউনিয়নে অবস্থিত থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচিত্রা অনুষ্ঠানে আনন্দ উপভোগ করার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত হন। অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যামে। পরে অনুষ্ঠানের পর্ব পর্যায়ক্রমে চলতে থাকে।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুর আমিন বলেন, আমরা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করি। জাতীয় দিবস উপলক্ষে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের খেলার আয়োজন করি। খেলার মধ্যে যেসব শিক্ষার্থী বিজয়ী হয়েছে তাদের পুরস্কৃত করি।
তিনি আরো বলেন, আমার বিদ্যালয়ে ষষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৫০ জন। এসব শিক্ষার্থীর অনুরোধে এ বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি ও আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। আর সে কারণেই আমার প্রতিষ্ঠান বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রতি বছর উপজেলার মধ্যে শীর্ষে থাকে। এছাড়া উপজেলা পর্যায়ে পাঁচবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সাফল্য অর্জন করেছে। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষাবান্ধব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং প্রায় ২০০ অভিভাবকসহ শিক্ষক-কর্মচারী বৃন্দ। আয়োজনে অংশ নেয় থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied