মানিকগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সকল আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. ইফতেখারুল ইসলাম।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বাংলাদেশ আনসার ভিডিপির পক্ষ থেকে ভালো কাজের দক্ষতার জন্য দুই আনসার সদস্যকে বাইসাইকেল, ২৪ জনকে বিভিন্ন ধরনের পুরস্কার এবং ১০০ জন মহিলা ও ১০০ জন পুরুষ সদস্যের মাঝে ৪৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান