মেসিকে ছাড়িয়ে শীর্ষে সুয়ারেজ
ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলার সূত্র ধরে দুই জনের বন্ধুত্ব। দিনে দিনে সেই বন্ধন শক্ত হয়েছে বেশ। লুইস সুয়ারেজ আগেই বার্সা ছেড়েছেন। গত গ্রীষ্মে মেসিও বিদায় বলেছেন বার্সাকে। তবুও সময় পেলেই দুই বন্ধু একত্রিত হন, আড্ডায় মাতেন গোটা পরিবার নিয়ে। এ খবর সমর্থকদের অজানা নয়। তবে নতুন খবর হচ্ছে, বন্ধু মেসিকে টপকে শীর্ষে উঠেছেন সুয়ারেজ। এখন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার উরুগুয়ের ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হয় উরুগুয়ে। এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৯তম মিনিটে বাইসাইকেল কিকে দারুণ একটি গোল করেন সুয়ারেজ। যেটি নিজেই বলছেন, বিশেষ কিছু। এই গোলের কল্যাণেই মেসিকে টপকে যান সুয়ারেজ।
দক্ষিণ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ বাছাই খেলতে নেমে সাকুল্য ২৯ গোল হলো সুয়ারেসের। ৬২ ম্যাচ খেলে গোলের এই রেকর্ড একার করে নিলেন তিনি। মেসিকে ছাড়িয়ে তিনি এখন এককভাবে শীর্ষে। মেসি অবশ্য ম্যাচ খেলেছেন সুয়ারেসের চেয়ে দুটি কম।
নিজের গোল নিয়ে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্পেশাল রাত, স্পেশাল ম্যাচ, স্পেশাল জার্সি এবং গোল। আমার দেশের হয়ে এমন অনন্য ও অবিস্মরণীয় মুহূর্তগুলির চেয়ে বেশি আর কী চাইতে পারি!’
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম