আক্কেলপুরে কর্মের প্রতি অনুপ্রেরণা বাড়াতে উপহার বিতরণ
উপহার বা পুরস্কার কর্মের প্রতি মানুষের অনুপ্রেরণা বাড়াতে সহায়তা করে। জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের কাজের প্রতি অনুপ্রেরণা বাড়াতে উপহার বিতরণ করা হয়। এই উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০ জন পরিচ্ছন্নকর্মীর হাতে প্রাধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা। উপহারসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, নুডুলস ও চিঁড়া।
উপহার পাওয়া এক পরিচ্ছন্নকর্মী বলেন, আমরা উপহার পেয়ে খুব খুশি। আমরা আগের থেকেও বেশি কাজের প্রতি মনযোগী হব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া করি।
এছাড়াও গতকাল রাতে নিম্নআয়ের মানুষ, বিধবা, হিজড়া, নওমুসলিমসহ বিভিন্ন শ্রেণির প্রায় ৩০ জনের বাসায় গিয়ে এই উপহার দিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন পবিত্র রমজানে সবাই যাতে হাসিমুখে রোজা পালন করতে পারেন সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়