ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কোচসহ মোহামেডানের ১৭ জন করোনায় আক্রান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১১:২৪

মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলার এবং কোচসহ ১৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানায়।

আবু হাসান চৌধুরী জানান, ২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

২৫ জুন আবাহনীয়-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিলো প্রিমিয়ার লিগ। তার আগেই এই দুঃসংবাদ। এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা মঙ্গলবার বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেয়ার আবেদন করবো। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।

আক্রান্ত এই ১৭ জনের মধ্যে রয়েছেন দলের প্রধান কোচ, অস্ট্রেলিয়ান শন লেন, ১২জন ফুটবলার এবং ৪ জন বল বয়।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে