ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে নিজ বাড়ি থেকে পরিবহন শ্রমিকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৪:৩৮
দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় মোশাররফ হোসেন ঝন্টু (৬৫) নামে এক পরিবহন শ্রমিকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) দুপুরে পৌর শহরের হাজী মার্কেটের পিছনে বসুন্ধরা মহল্লার নিজ বাড়ি থেকে ওই পরিবহন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন ঝন্টু পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আব্দুর জলিলের ছেলে। পুলিশের ধারণা, কয়েকদিন আগে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
 
স্থানীয়রা জানান, মোশারফ হোসেন (ঝন্টু) রাহবার এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী একটি কোচে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী, ছেলে-মেয়ে কেউই বাড়িতে থাকেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। বুধবার সকালে নিহতের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার ম‍ৃতদেহ উদ্ধার করে।
 
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোশাররফের ম‍ৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন