নবাবগঞ্জে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২ টায় উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)। এর মধ্যে নিহত কিররিয়া উপজেলার বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত তিনজন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাবার পথে আলমনগর এলাকায় পৌঁছিলে অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দেয়। এ সময় তিনজনই মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় নিহতদের মরদেহ প্রদান করা হয়েছে এবং অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি ফেরদৌস ওয়াহিদ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied