উলিপুর নদীবেষ্টিত চরাঞ্চলে কুড়িগ্রাম পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী(ত্রাণ) বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
বৃহস্পতিবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসন্ন রমজান উপলক্ষে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ২০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আটা, চিনি, ডাল, তেল বিতরণ করা হয়।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে। চরাঞ্চলে জুয়া ও মাদকের প্রবনতা অনেকটাই বেশী, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সদর সার্কেল জিয়াউর রহমান, ভূরুঙ্গামারী সার্কেল মোর্শেদুল আলম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, এসআই মশিউর রহমান সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই