ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হলো নাটক ‘চন্ডালিকা’


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ৩:৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষের সমাপনী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। উৎসবের সমাপনী দির্ন বুধবার রাতে অ্যাকাডেমিক ভবন ১-এর মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনা ও পরিবেশনায় মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘চন্ডালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এমন একটি রাষ্ট্রের যার চারিত্র্য-ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা। এই রাষ্ট্রে কোনো মানুষই ধর্মপরিচয়ে উঁচু-নিচু বিবেচিত হবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর  ‘চন্ডালিকা’ নাটকে সেই সত্যের উদ্ভাসন ঘটিয়েছেন। এ সূত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষের সমাপনীতে এই নাট্য  মঞ্চায়ন খুবই প্রাসঙ্গিক’। উপচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই পক্ষকালব্যাপী আয়োজনকে সফল করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
উল্লেখ্য, পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবে একাধিক একক বক্তৃতা, আন্তঃস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক, বইমেলা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, গ্রন্থ-সমালোচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি ও বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবিতে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। ২৬ মার্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উন্মোচন করা হয়। একইদিন অপরাহ্ণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে স্বাধীনতা দিবস বক্তৃতা করেন একুশে পদকে ভূষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন