টস জেতার ফায়দা তুলতে পারল না বাংলাদেশ
টস জিতে অধিনায়ক মুমিনুল হক আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। কারণ হিসেবে জানালেন, শুরুতে উইকেটে থাকা হালকা ঘাস আর আর্দ্রতার ফায়দা তুলতে চান বোলারদের দিয়ে। ডারবান টেস্টের সকালের সেশনের খেলা বলছে, ধোপে টেকেনি মুমিনুলের নেওয়া সিদ্ধান্ত। সাফল্যের বিচারে ব্যর্থ পেসাররা। তাতে প্রথম সেশনে খেই হারাল বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইস্যুতে টালমাটাল দক্ষিণ আফ্রিকাই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন সকালের সেশনে স্কোর বোর্ডে ৯৫ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা। এই সেশনে কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনার ডিন এলগার ৬০ এবং সারেল আরভি ৩২ রানে অপরাজিত আছেন।
যে পেস বোলিং বিভাগ নিয়ে এত আশা, প্রত্যাশা আর আলোচনা; তারাই হতাশ করেছে অনিয়ন্ত্রিত বোলিংয়ে। তাসকিন আহমেদ, এবাদত হোসেনদের আলগা বলের ফায়দা নিয়েছেন সফরকারী দুই ব্যাটসম্যান। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক এলগার।
মুমিনুল অবশ্য এক্ষেত্রে ভাগ্যকে দুষতে পারেন কিছুটা। সকালটা ঠিক সে অর্থে পাননি তিনি। সাইড স্ক্রিন জটিলতায় সময়ের আধা ঘণ্টা পর শুরু হয় খেলা। তবে ধারাবাহিকভাবে আলগা বল করে যাওয়ার কাছে মুমিনুলের আক্ষেপ টেকার কথা নয়। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরুর কথা থাকলেও প্রথম বলটি মাঠে গড়ায় ২.৩৪ মিনিটে। ইনিংসের শুরুর বলেই লেগ স্টাম্পের ওপর তাসকিনের ফুলটস। কবজির মোচড়ে ৪ রান বের করে নিলেন এলগার।
তাসকিন নিজের প্রথম স্পেলের ৪ ওভারে গুনেছেন ১৭ রান, মেডেন নেই। অন্যপ্রান্ত থেকে বল করা আরেক পেসার এবাদত ৬ ওভারে দিয়েছেন ৩০ রান। যদিও এবাদত আর তাসকিন কয়েকবার অস্বস্তিতে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এলগার ও আরভিকে। তবে পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পারেননি তারা। বরং একটু খাটো লেংথে করেছেন কিছু বল। যার ফলে মার খেয়েছেন। আরেকটু ফুল লেংথে বল করলে হয়তো পুরস্কার পেতে পারতেন।
ব্রেক থ্রুর আশায় ইনিংসের ১৯তম ওভারে প্রথমবারের মতো স্পিনার আনেন মুমিনুল। তবে মেহেদী হাসান মিরাজ আক্রমণে এসেও অধিনায়কের আশা পূরণ করতে পারলেন না। মিরাজের ওই ওভারেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন এলগার। টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতকের স্বাদ পান ৬০ বল খেলে। যেখানে ৯টি চারে বাউন্ডারি থেকে নিয়েছেন ৩৬ রান।
পরে প্রথম সেশনের বাকিটা সময় অনায়াসে পার করে দেন এলগার আর আরভি। এই সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। যেখানে কোনো উইকেট না হারানো প্রোটিয়ারা স্কোর বোর্ডে জমা করেছে ৯৫ রান। এলগার ৬০ এবং আরভি ৩২ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম