ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে ‘শেকৃবি প্রযুক্তি’ বইয়ের মোড়ক উম্মোচন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩১-৩-২০২২ রাত ৮:৫৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল গবেষণা কিংবা উদ্ভাবনের তথ্য একত্রিত করে মুজিববর্ষের শেষ দিনে শেকৃবি প্রযুক্তি নামক এক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।একটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক কিংবা গবেষকদের জানার আগ্রহ থাকে বিশ্ববিদ্যালয়ের নানান গবেষণাধর্মী কাজ সম্পর্কে। পূর্বের গবেষনায় অনুপ্রানিত হয়ে নতুন নতুন গবেষণায় উদ্বুদ্ধ করার  লক্ষ্যে শেকৃবির বহিরাঙ্গন কার্যক্রম বিভাগ এ বই প্রকাশ করেছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় শেকৃবির এক সেমিনার রুমে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. শহিদুর রশীদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ বই উম্মোচন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষকরা গবেষণামূলক কাজে এগিয়ে আসছেননা। বর্তমানে একেক শিক্ষক একেক গ্রুপিংয়ে ব্যস্ত। কেউ কখনো এসে বলেনা স্যার বিশ্ববিদ্যালয়টির পড়াশোনা কিভাবে ইম্প্রুভ করা যায়। অনেকে ব্যাস্ত নিজে বাড়িঘর বানাতে। এটাকে স্বাধীনতা বলেনা। স্বাধীনতার সংজ্ঞা অনেক বিস্তৃত। এটা খুবই দুঃখজনক। এটা হতে দেওয়া যায় না। নৈতিকতার জায়গা থেকে ঠিক না। আমাদের সবাই মিলে একসাথে কাজ করি।আবার বিশ্ববিদ্যালয়ের কে কোন গবেষণা করছেন সেটা অনেকে জানেনা। এ বইয়ের মাধ্যমে তা জানা যাবে।এ সময় তিনি বইটির সম্পাদনাকারী এবং শেকৃবির বহিরাঙ্গন কার্যক্রম বিভাগের পরিচালক ড. শরমিন চৌধুরীকে ধন্যবাদ জানান।ড. শরমিন চৌধুরী তার বক্তব্যে বলেন,অনেকে অনেক গবেষনা মুলক কাজ চালাই কিন্তু অনেকে তা জানিনা। সকল গবেষণামুলক কাজকে সমন্বিত করতে এই বইয়ের প্রকাশ। অনেকে অনেক গবেষণার রেকর্ড পাওয়া যায় না। এ বইয়ে এসব তথ্য পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা