ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা ধ্বংস


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-৩-২০২২ রাত ১০:০
মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুমোদনবিহীন ইটভাটা ধ্বংস অভিযানে কেবিএম ব্রিকস নামে একটি ইট ভাটাকে ধবংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
 বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্তিত এই ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্তিত কেবিএম ব্রিকস নামে ইটভাটাটি অনুমোদনবিহীন ছিল। মালিকপক্ষের নিকট কাগজপত্র চাইলে দিতে পারেননি। আদালতের নির্দেশ তাৎক্ষনিতভাবে ভাটাটি ধ্বংস করা হয়েছে। কোন অবস্থায় যেন পূণরায় ভাটা চালু না করা হয় সে বিষয়ে তাদেরকে সর্তক করা হয়েছে।
 
এসময় অভিযান পরিচালনার সার্বিকভাবে সহযোগীতা করেন সাটুরিয়া থানার পুলিশ ফোর্স, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও আনসার বাহিনী।
 
ইটভাটার অনুমোদনের বিষয়ে জানতে চাইলে, কেবিএম ব্রিকসের ম্যানেজার মোঃ বিনোদ আলী বলেন, আমরা ইটভাটার অনুমোদনের জন্য আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ