ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় সাঙ্গু থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২২ রাত ১০:৭
আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচলনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। 
 
তানভীর হাসান চৌধুরী বলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে আমরা কোস্ট গার্ড পূর্ব জোন বিসিজি স্টেশন সাঙ্গুর সহযোগিতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 
তিনি আরো বলেন, নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 
অভিযানে কোস্ট গার্ড পূর্ব জোন বিসিজি স্টেশন সাঙ্গুর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার