রাণীশংকৈলে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে বলিদ্বারা বাজারে ৮নং নন্দুয়ার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন- রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, রাণীশংকৈল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ৮নং নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিগেন্দ্র নাথ রায়, রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেসুর রহমান মুকুল, রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আল্লামা ইকবাল হোসেন, ৮নং নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হবিবর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে ৮নং নন্দুয়ার ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ। এরপর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন মানিক চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিগেন্দ্র নাথ, রায় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উপজেলা কৃষক লীগ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied