মানিকগঞ্জে পিকআপ-অটোরিকসার সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষে হারুন ব্যাপারী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্বার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন ব্যাপারী উপজেলার নিহন্দ এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সকালে দিকে হারুন ব্যাপারী আরিচা ঘাট থেকে মাছ নিয়ে অটোরিকসাযোগে সদর উপজেলার তরা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা টেপড়া বাসস্ট্যান্ডে পৌঁছলে পাটুরিয়াগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকসাটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হারুন ব্যাপারী নিহত হন। এ ঘটনায় আহত হন অটোরিকসার চালক এবং আরেক ব্যবসায়ী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় বরংগাইল পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied