ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপূর্তি উদযাপন
নওগাঁর ধামইরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এ সময় ৫০ বছরপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের ও ভিডিসির সদস্যদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, শ্যামল হাসদা, ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলিন মিতু, উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, ভিডিসি সভাপতি মফিজ উদ্দিন, সম্পাদক আনিছুর রহমান, তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন