কুড়িগ্রাম সদর উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক কাদেরকে সপরিবারে হত্যার হুমকি
কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ প্রোর্টাল টাইম বাংলা নিউজ.কম-এর কুড়িগ্রাম প্রতিনিধি ও খলিলগঞ্জ কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আবদুল কাদেরকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (২১ জুন) রাত ১১টা ৩৩ মিনিটে আব্দুল কাদেরের ব্যবহৃত মুঠোফোনে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেয়া হয়।
হুমকির বিষয়ে আব্দুল কাদের বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সদ্য অনুমোদিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিত ও নব্যদের অন্তর্ভুক্ত করায় জেলা আওয়ামী লীগের কমিটি সংশোধনের দাবি জানিয়ে নিজ ফেসবুকে পোস্ট দেয়ায় 01712221417 নম্বর মোবাইল থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে পরিবারের সবাইকে হত্যার হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ দেয়া হয়েছে। এ অবস্থায় মোবাইলের কললিস্ট সংগ্রহ করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দুপুরে আবদুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সত্য বলে জানান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন