জুমার নামাজে ওসির মসজিদভিত্তিক বক্তব্যে ব্যাপক সাড়া, কমছে অপরাধ প্রবণতা
ময়মনসিংহ চরগোবিন্দপুর ৩১নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন আলম সরকার বাড়ি জামে মসজিদে আজ শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের খুতবার আগে আইনশৃঙ্খলা সম্পর্কিত মুসুল্লিদের জনসচেতনমূলক আলোচনা করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম।
মসজিদে নামাজ আদায় করতে আসা উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে ওসি বলেন, মাদক ইয়াবা, হেরোইন, গাঁজা,ফেনসিডিল, মদ ব্যবসায়ী, বহন ও সেবনকারী ভালো পথে চলে আসুন। সমাজে বিশৃঙ্খলা তৈরি ও মাদকে নষ্ট করতে দেব না। আমার কাছে মাদক কারবারিদের কোনো ছাড় নেই। আমি থানায় যোগদানের পর থেকে অভিযোগ, জিডি লিখতে ও জমা দিতে একটি টাকাও লাগে না। টাকা দেয়া-নেয়া আমি বন্ধ করে দিয়েছি। সকল অভিযোগ- জিডি এখন থানার ভেতরে ডিউটি অফিসারসহ অপারেটর, সেন্ট্রিরা লিখে দেয় কোনো খরচ ছাড়া। আমি আপনাদের সেবক হিসেবে দায়িত্বে রয়েছি, যে কোনো বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন, তাহলে আমরা মাদক ব্যবসায়ী, বহন ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পারব। উপস্থিত মুসল্লিগন মনযোগ সহকারে ওসি শাহ্ কামাল আকন্দ এর আলোচনা শ্রবন করেন এবং সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন ওসি।
আপনার গুজবে কান দিবেননা, কিশোর গ্যাং এর খারাপ গুন তুলে ধরেন। উঠতি বয়সের ছেলে মেয়েদের প্রতি অভিভাবক দের বিশেষ নজর দিতে বলেন, যাতে করে তারা কিশোর গ্যাং বা মাদক আসক্ত এর মত খারাপ দিকে যেতে না পারেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো জঙ্গিবাদের প্রশ্রয় দেয় না। তাই জঙ্গি সম্পর্কিত তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় তথ্য দিয়ে সহায়তা করবে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মসজিদে প্রশাসনের জনসচেতনতা মূলক বক্তব্যের ফলে এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কোতোয়ালী থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর উন্মুক্ত আলোচনার প্রসংসা করেন। সেই সাথে সুশিল ব্যক্তিবর্গ ওসি কে ধন্যবাদ জানান।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত