চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে সেখানে রোজা শুরু হচ্ছে শনিবার (২ এপ্রিল) থেকে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এ বছর পবিত্র রমজান মাস কবে শুরু তা নিয়ে আগ্রহের অন্ত নেই ধর্মপ্রাণ মুসলিমদের। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে। ফলে শুক্রবার ওইসব দেশে চাঁদ দেখা গেল কি-না তা জানতে অধীর হয়ে রয়েছেন বহু মানুষ।
খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত।এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে। তাই শনিবার থেকে সেখানে রোজা পালন করা হবে। মিসরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার থেকে।
ব্রুনেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রোববার থেকে।
এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন করা হবে।
এমএসএম / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ