ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১২:৫৩
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাচ্চু আলী দানেছ (৪৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটককৃত যুবক রাজশাহী জেলার মোহনপুর থানার হারিদাগাছি গ্রামের মো. আব্দুল ওয়াহেদ আলীর ছেলে এবং  নগরীর আমবাগ পশ্চিমপাড়ার আলাল উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকত। এ ঘটনায় গতকাল সোমবার (২১ জুন) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  (জিএমপি) কোনাবাড়ী থানায় শিশুটির বাবা মামলা দায়ের করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ৬ বছরের শিশুকে রেখে তার মা রুমের বাইরে মাছ কোটার কাজ করছিলেন। এ সময় নাবালক শিশুটি পাশেই ধর্ষক বাচ্চুর রুমে টিভি দেখতে প্রবেশ করে। বাচ্চু ওই অবুঝ শিশুটিকে তার রুমে একা পেয়ে কোলে তুলে নিয়ে ধর্ষণ করতে থাকে। ধর্ষণের সময় আঘাত লাগলে সে চিৎকার দিলে ধর্ষক ছেড়ে দেয়। পরে রুম থেকে বের হয়ে শিশুটি কান্নাকাটি করতে থাকে এবং বিষয়টি তার মাকে জানায়। শিশুটির মা বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানালে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে বাচ্চুকে আটক করে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশে খবর দেন। কোনাবাড়ী থানার পুলিশ সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার এবং ধর্ষক বাচ্চু আলী দানেছকে আটক করেন।
 
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার