টিকটক করতে নিষেধ করায়
স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর বিষপান
টিকটক করতে নিষেধ করায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জিানা গেছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামে ঘটে। ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ আবাদপুর গ্রামের আনিছুর রহমানের দ্বিতীয় স্ত্রী সুমি আক্তার (১৯)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টায় তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়।
স্বামী আনিছুর রহমান ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রী সুমি আক্তার (১৯) টিকটক করত। বিষয়টি স্বামী আনিছুর রহমানের পছন্দ না হওয়ায় স্ত্রীকে নিষেধ করায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রী সুমি আক্তার ইঁদুর মারা বিষ পান করে। পরে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করিয়ে নেন। এ ঘটনার খবর পেয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ রাতেই হাসপাতালে গিয়ে ওই গৃহবধূকে দেখে আসেন।
বিষপান করে সুমি আক্তারের আত্মহত্যাচেষ্টার বিষয়টি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুরর রহমান নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়