ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় স্বামী গ্রেফতার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২-৪-২০২২ দুপুর ২:৩২

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ তাহমিনার আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মজুমদার বাড়িতে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে স্বামীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মো. ইউনুসের মেয়ে তাহমিনার (২৯) সাথে পার্শ্ববর্তী কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ওয়ালী উল্লাহর ছেলে ইফতেখারুল মজুমদার রাসেলের (৩৫) সাথে ৫ লাখ টাকা দেনমোহরে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই নিজ ব্যবসা প্রসারিত করার জন্য টাকার প্রয়োজন দেখা দিলে রাসেল তার স্ত্রী তাহমিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তাহমিনার প্রবাসী পিতা ইউনুস বিভিন্ন সময় প্রায় ২৭ লাখ ৫০ হাজার টাকা রাসেলকে প্রদান করেন। এরপরও স্বামীর ঘরে শান্তিতে বসবাস করতে পারেননি গৃহবধূ তাহমিনা। আরো টাকার জন্য রাসেল বিভিন্ন সময়ে তাহমিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন অব্যাহত রাখেন। তাহমিদ মজুমদার আয়ান নামে ১৩ মাস বয়সী একমাত্র সন্তানের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করে আসছিলেন।

আরো জানা গেছে, নির্যাতন সইতে না পেরে স্বামীর প্রতি সৃষ্ট রাগ ও ক্ষোভে গতকাল শুক্রবার  বিকেলে গৃহবধূ তাহমিনা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় আনে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গতকাল রাতেই তাহমিনার পিতা ইউনুস বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে রাসেলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অনুসন্ধানে জানা গেছে, রাসেল ২০১৭ সালে ফেনী জেলার দাগনভূঁঞা এলাকার জান্নাতুল ফেরদাউসকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর স্বামী কর্তৃক যৌতুকের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাফাত জাবের মজুমদার নামে এক পুত্রসন্তান রেখে জান্নাত তার স্বামীর সংসার ছেড়ে চলে যান। বর্তমানে রাফাতের বয়স ৬ বছর। পরে ২০১৯ সালের অক্টোবরে তাহমিনা আক্তার পিনুকে বিয়ে করেন রাসেল।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, গৃহবধুর শয়নকক্ষের সিসিটিভি ফুটেজ দেখে তা পর্যবেক্ষণ করা হয়েছে। নিহতের পিতার দায়েরকৃত মামলার একমাত্র আসামি তাহমিনার স্বামী রাসেলকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন